দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।
শনিবার (৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪৭ জন, লালবাগ বিভাগ ২৫ জন, ওয়ায়ী বিভাগ ৫৮ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, তেজগাঁও বিভাগ ৮৪ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৫০ জন, গোয়েন্দা কর্তৃক ৫ জন এবং সিটিটিসি কর্তৃক ২ জন গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে ৭ কেজি ৪৮৮ গ্রাম গাঁজা, ৬ হাজার ৭৪৬ ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেনসিডিল, ১টি প্রাইভেটকার, ১টি অ্যাম্বুলেন্স, ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল, ১টি ভেনিটি ব্যাগ, মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ২৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
কে